‘কাটিং চায়ে’র নেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের ‘কোলা’প্রীতি অনেকেরই জানা। তবে কদিন ধরে কোমল পানীয় কোলার জায়গাটা দখল করে নিয়েছে ‘কাটিং চায়ে’! ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় আজকাল ‘কাটিং চায়ে’ শব্দটি মুখে মুখে ফেরে। ‘কাটিং চায়ে’ মানে আধা কাপ চা। বেশি চা খাবেন না, অথচ চা ছাড়া চলবেও না—এমন চা-খোরদের জন্যই এ ব্যবস্থা। এই গরমের মৌসুমে বেশি চা খেয়ো না—কদিন আগে এমন একটা উপদেশ শাহরুখ পেয়েছিলেন কাছের একজনের কাছ থেকে। আর তখন থেকেই ওই ‘কাটিং চায়ে’র নেশা। অবস্থাটা এখন এমনই দাঁড়িয়েছে, শাহরুখ আধা কাপ চায়ের নেশায় বুঁদ! উঠতে বসতে চাই ‘কাটিং চায়ে’। ওয়েবসাইট।