‘কাদম্বরী দেবী’ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হলো টেলিছবি জীবন মরণের সীমানা ছাড়ায়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর বউদি কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়ে গল্পটি। এখানে কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি এবং রবীন্দ্রনাথের চরিত্রে আহমেদ রুবেল। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিনা আহমেদ। কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বললেন, ‘রবীন্দ্রসাহিত্যের অনেক চরিত্রে আমি অভিনয় করেছি। তবে জীবন মরণের সীমানা ছাড়ায়ে টেলিছবিটি রবীন্দ্রনাথের কোনো উপন্যাস বা গল্প অবলম্বনে নয়, এর গল্প তৈরি হয়েছে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন ও তাঁর সমসাময়িক কিছু বাস্তব চরিত্র নিয়ে।’ ছবি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের ভালো বন্ধু ছিলেন। তাঁর আত্মহত্যা আজও অনেকের মনে প্রশ্ন তৈরি করে। টেলিছবিটির চিত্রনাট্য করতে গিয়ে পরিচালককে যেমন ব্যাপক গবেষণা করতে হয়েছে, তেমনি কাদম্বরী চরিত্র রূপায়ণে আমিও যথেষ্ট পরিশ্রম করেছি।’টেলিছবিটি ঢাকা ও কলকাতার টিভি চ্যানেলে একই সঙ্গে দেখানো হবে।