‘কান্দাহার’ যাচ্ছে কানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার মৃণাল সেনের কান্দাহার ছবিটি এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবে ‘কানস ক্ল্যাসিক’ নামে একটি বিভাগে ছবিটি দেখানো হবে। ২০০৪ সাল থেকে নতুন এ বিভাগ চালু হয়েছে। এ বিভাগে আলফ্রেড হিচককের মতো খ্যাতিমান পরিচালকদের ছবি দেখানো হয়। ১৯৮৪ সালে মনট্রিল চলচ্চিত্র উৎসবে মৃণাল সেনের এই ছবিটি বিচারকদের বিবেচনায় বিশেষ পুরস্কার পায়। এক প্রশ্নের জবাবে ৮৬ বছর বয়সী মৃণাল সেন বলেন, ‘শরীর-স্বাস্থ্য ভালো থাকলে উৎসবে যেতে পারি।’ ১২ থেকে ২৩ মে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।