‘কারিনা কাপুর খান বলুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় বিয়ের পর স্বামীর নাম যোগ করা তো দূরে থাক, বিয়ের খবরই দিতে চাইতেন না বলিউডের অভিনেত্রীরা। সময় বদলেছে। শুরু করেছিলেন ঐশ্বরিয়া রাই। বিয়ের পর নামের শেষে বচ্চন যোগ করে হয়ে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার কারিনাও এই পথে। তিনি চান তাঁকে কারিনা কাপুর খান বলা হোক। তিনি বললেন, ‘এখন আমার নাম তো এটাই, তাই না? আমি ধর্মান্তরিত হইনি। কিন্তু সাইফ আলী খান আমার স্বামী।’ দাবাং ২ ছবির সাফল্যে ভাসছেন তিনি। শুরু হতে যাচ্ছে প্রকাশ ঝার সত্যাগ্রহ ছবির শুটিং। মিড-ডে।