‘কালার অব ড্রিম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার নয়জন শিল্পীর ‘কালার অব ড্রিম’ নামের শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে। শিল্পীরা হলেন, জাকির হোসাইন, কুতুবুদ্দিন খান, জাহাঙ্গীর হোসেন, রুম্মান মাহমুদ, আমিনুল ইসলাম, পার্থ প্রতীম সাহা, ফরিদা সুলতানা, মাসুদুল হায়দার ও শারমিন। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, জামাল আহমেদ, আলী বক্স প্রমুখ।কালার অব ড্রিম প্রদর্শনীতে শিল্পীদের কাজে রয়েছে গ্রাম-বাংলার চিরায়ত উপাদান, প্রকৃতির অনুষঙ্গ, বিশেষ করে ফুল, লতাগুল্ম, বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, সরীসৃপ ইত্যাদি মৃৎপাত্রে উঠে এসেছে। বিনোদনী রাধা, পাড়ে বাঁধা নৌকা, ধ্যানরত ঋষিসহ গ্রামবাংলার নৈসর্গ দেখা গেল তাদের কাজে।প্রদর্শনী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।