‘কিং খান লাইভ ইন ঢাকা’ সরাসরি বৈশাখী টিভিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শাহরুখ খানের কনসার্ট ‘কিং খান লাইভ ইন ঢাকা’। পুরো কনসার্ট সরাসরি দেখানো হবে বৈশাখী টেলিভিশনে। এরই মধ্যে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের সঙ্গে বৈশাখী টেলিভিশনের আলোচনা চূড়ান্ত হয়েছে। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, আজ বৈশাখী টেলিভিশনের সঙ্গে তাঁদের চুক্তি স্বাক্ষরিত হবে। বৈশাখী টিভির ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।