‘কিং লিয়ার’ সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিনের ইচ্ছে ছিল কিং লিয়ারের চরিত্রে অভিনয়ের। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সেই সুযোগই পেতে চলেছেন অবশেষে। পশ্চিমবঙ্গের মিনার্ভা থিয়েটারের প্রথম নাটক হবে শেক্সপিয়ারের কিং লিয়ার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই নাটকে কিং লিয়ারের ভূমিকায় অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ ছাড়া গ্লস্টারের ভূমিকায় অভিনয় করবেন মনোজ মিত্র, এডমন্ডের ভূমিকায় দেবশঙ্কর হালদার আর লিয়ারের ভাঁড় হবেন গৌতম হালদার। সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি লিয়ারের বিভিন্ন সংস্করণ জোগাড় করে পড়াশোনা করছেন। চাইছেন, নিজের মতো করে চরিত্রটা রূপ দিতে। শেক্সপিয়ারের এই ট্র্যাজেডি নাটক অনুবাদ করেছিলেন সুনীল চট্টোপাধ্যায়। সেটিই খানিকটা ঘষামাজা করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।