‘কিত্তনখোলা’ এবার ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিম আল দীনের কিত্তনখোলা নাটকটি শেষ মঞ্চস্থ হয়েছিল প্রায় ৩০ বছর আগে। আবু সাইয়িদ তৈরি করেছিলেন চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কটি পুরস্কার জিতেছে ছবিটি। বাংলা নাটকে কিত্তনখোলা একটি অমর সাহিত্য হিসেবে বিবেচিত। নতুন প্রজন্ম এই মহাকাব্যিক সৃষ্টি কিত্তনখোলা পড়বে না? দেখবে না?—এমনি ভাবনা থেকে সেলিম আল দীনের সেই কিত্তনখোলা এবার ধারাবাহিক নাটক হিসেবে তৈরি হচ্ছে। প্রযোজনা করছে ধানসিড়ি মিডিয়া প্রোডাকশন হাউস।একটি সর্বজনিন গ্রাম্যমেলা আর যাত্রাদলকে কেন্দ্র করে মানুষের শোষণ-লোভ আর বেদনা-ক্ষরণ এবং সংগ্রামের যথাযোগ্য চিত্র কিত্তনখোলা। নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ, ধারাবাহিকটি পরিচালনা করছেন জসিম খান। অভিনয় করছেন আহমেদ রুবেল, তারিন, বন্যা মির্জা, মিলন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।ধারাবাহিক নাটকটির সংগীত পরিচালনা করছেন শিমুল ইউসুফ। নাটকটির দৈর্ঘ্য হবে ৫২ পর্বে। আর শুটিং হচ্ছে ঢাকার কাছেই নবাবগঞ্জে।