'কী বলিব সোনার চাঁদ রে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওস্তাদ মোমতাজ আলী খান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সমবেত সংগীত পরিবেশন করেন বহ্নিশিখার শিল্পীরা l ছবি: প্রথম আলো
ওস্তাদ মোমতাজ আলী খান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গতকাল সমবেত সংগীত পরিবেশন করেন বহ্নিশিখার শিল্পীরা l ছবি: প্রথম আলো

মোমতাজ আলী খান বাংলা সংগীতের লোক ও গণধারাকে শক্তিশালী করেছেন৷ সাধারণ মানুষের চিরায়ত আনন্দ-বেদনা তাঁর গানে গভীর বাণীরূপ পেয়েছে। তিনি ছিলেন মাটি ও মানুষের গানের এক মহান সাধক।
জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওস্তাদ মোমতাজ আলী খান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন বক্তারা। শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী৷
দ্বিতীয় পর্বে ছিল মোমতাজ আলী খানের সৃষ্টি কালজয়ী গানের পরিবেশনা। এ পর্বের শুরুতে সংগীত সংগঠন বহ্নিশিখা পরিবেশন করে দুটি কোরাস গান। এরপর একক সংগীত পরিবেশন করে ইফফাত আরা নার্গিস, বিমান চন্দ্র বিশ্বাস, আবু বকর সিদ্দিক, আবিদা রহমান, সর্দার রহমত উল্যাহ ও আজগর আলীম। তাঁদের পরিবেশিত গানের মধ্যে ছিল: ‘কী বলিব সোনার চাঁদ রে’, ‘অচিন গাঁয়ের অচিন বন্ধুরে’, ইত্যাদি।