‘কুয়াশা প্রণয়’-এর মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের সংগীতশিল্পী প্রতিমা অলকের একক গানের অ্যালবাম কুয়াশা প্রণয়-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।গানের সিডির মোড়ক উন্মোচন শেষে শুভেচ্ছা বক্তব্য দেন পীর ফজলুর রহমান, খায়রুল হুদা, শামসুল আবেদীন, নুরুল ইসলাম, দেবদাস চৌধুরী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রতিমা অলক, অলক বাপ্পা, মোহন রায়, স্বপ্নীল রাজীব, বাউল সরোয়ার ও নাজমুল। দর্শকদের বাঁশির সুর শুনিয়ে মুগ্ধ করেন জালাল।