‘কৃষ থ্রি’র পাণ্ডুলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের গুণী নির্মাতা রাকেশ রোশনের কাজ এখন একটাই—কৃষ থ্রি ছবির পাণ্ডুলিপি নতুন করে লেখা। কারণও একটাই। এর সঙ্গে স্পাইডারম্যান থ্রি ছবির কাহিনি মিলে গেছে। পরিচালকের ঘনিষ্ঠ সূত্র জানায়, কয়েকজন লেখকের সঙ্গে মিলে ছবিটির অংশবিশেষ নতুন করে লিখছেন রাকেশ রোশন। ছবিটি যাতে বাজার মাত করতে পারে, সে জন্য কোনো ব্যাপারে ছাড় দিতে রাজি নন তিনি। প্রায় দুই বছর আগে ছবিটির পাণ্ডুলিপি রচনার কাজে হাত দেন রাকেশ। এর মধ্যে স্পাইডারম্যান থ্রি মুক্তি পায়। তাঁকে অবাক করে দিয়ে ছবিটির কাহিনি কৃষ থ্রির সঙ্গে মিলে যায়। এ জন্য তিনি পাণ্ডুলিপি থেকে হাত গুটিয়ে নিয়ে কাইটস ছবির কাজ শুরু করেন। ওয়েবসাইট।