‘কে হতে চায় কোটিপতি’তে বাংলায় অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

`সালাম বাংলাদেশ। কেমন আছেন আপনারা? আমি অমিতাভ বচ্চন। বাংলাদেশের সবার জন্য আমার শুভেচ্ছা। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি আপনাদের দিতে চাই একটা সুখবর। আমি জেনেছি বাংলাদেশে বাংলা ভাষায় বাংলাদেশিদের নিয়ে শুরু হতে যাচ্ছে “কে হতে চান কোটিপতি” অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সব প্রতিযোগী ও দর্শকদের জন্য আমার অন্তরিক শুভেচ্ছা। গুডলাক বাংলাদেশ।’ দেশ টিভির নতুন অনুষ্ঠান কে হতে চায় কোটিপতি নিয়ে কথাগুলো বলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।আর প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশন পর্দায় অমিতাভ বচ্চনের এ ঘোষণার মধ্য দিয়ে কোনো অনুষ্ঠান শুরু হতে চলছে।অনুষ্ঠানটি সম্পর্কে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা যখন অনুষ্ঠানটি নিয়ে চিন্তা-ভাবনা করি, তখন বাস্তব অভিজ্ঞতার জন্য বোম্বের ফিল্ম সিটিতে “কৌন বনেগা ক্রোড়পতি”র শুটিং দেখতে যাই। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে আলোচনা হয়। তারপর তাঁকে অনুরোধ করি অনুষ্ঠানটিকে নিয়ে কিছু বলার জন্য। এরপর নিজে থেকে বাংলায় অনুষ্ঠানটি নিয়ে তিনি বেশ কিছু কথা বলেন। তাঁর বলা কথাগুলো অনুষ্ঠানটিতে এক অন্যমাত্রা যোগ করেছে।’আসাদুজ্জামান নূর বলেন, ‘শুটিং শেষে আমরা অমিতাভ বচ্চনকে বাংলাদেশে বেড়ানোর আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।’মেধাভিত্তিক রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিওনিয়ার’ অবলম্বনে নির্মিত হবে কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানটি। আশা করা হচ্ছে, বিশ্বকাপের পরই অনুষ্ঠানটির সম্প্রচার কার্যক্রম শুরু হবে।