‘কে হতে চায় কোটিপতি’র অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’র অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম ও ঢাকায় এই অডিশন রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে নতুন প্রতিযোগীদের। জানা গেছে, চট্টগ্রাম ও সিলেটের প্রতিযোগীদের নিয়ে প্রথম অডিশন হবে আজ চট্টগ্রামে এবং ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকাসহ অন্য বিভাগের প্রতিযোগীদের অডিশন। ১০ জুলাই থেকে দেশ টিভিতে প্রচারিত হচ্ছে রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’।গত ২৩ মে অনুষ্ঠিত হয় অডিশন রাউন্ডের প্রথম পর্ব। বিজ্ঞপ্তি।