‘কে হতে চায় কোটিপতি’র চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও এক ধাপ এগিয়ে গেল পৃথিবীর সবচেয়ে উত্তেজনাকর মেধাভিত্তিক তথ্য ও বিনোদনমূলক টিভি রিয়েলেটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর বাংলাদেশ সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’। সোমবার দেশ টিভির কার্যালয়ে দেশ টিভি, ডেলটা বে এবং রেড ডটের মধ্যে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর, ডেলটা বের চেয়ারম্যান এম ফখরুদ্দিন রাজী এবং রেড ডটের ব্যবস্থাপনা পরিচালক গাজী শুভ্র চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০১০ সমঝোতামূলক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ‘কে হতে চায় কোটিপতি’ কার্যক্রম শুরু হয়।