‘কে হতে চায় কোটিপতি’র প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই শুরু হতে হচ্ছে মেধাভিত্তিক তথ্য ও বিনোদনমূলক টিভি রিয়েলেটি শো ‘কে হতে চায় কোটিপতি’। অনুষ্ঠানটি সহযোগিতায় রয়েছেন মুঠোফোন রবি।‘কে হতে চায় কোটিপতি’র প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজভিত্তিক ক্যাম্পেইন ‘ঘরে বসে লাখপতি’। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে দেশ টিভির কার্যালয়ে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে কম্পিউটারের র‌্যানডম সিলেকশনের মাধ্যমে এসএমএস-ভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। এই কুইজে লাখ টাকার পুরস্কার জিতে নেন সিলেট মেডিকেল কলেজের টেকনিক্যাল অপারেটর মো. মনিরুল ইসলাম।পরে কুইজ বিজয়ী মো. মনিরুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা জানান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, বার্তা সম্পাদক আমিনুর রশিদ, ডেলটা বে, রেড ডট এবং ইবি সলিউশনের কর্মকর্তারা।কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানে একজন প্রতিযোগী টানা ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারবেন কোটি টাকা।‘কে হতে চায় কোটিপতি’ বিশ্ববিস্তৃত ও বিজ্ঞানসম্মত বুদ্ধিমত্তার পরীক্ষা। ১৯৯৪ সালে ৪ সেপ্টেম্বর টেলিভিশনে প্রথম প্রচারিত হয় এই অনুষ্ঠান। তখন থেকে এখন পর্যন্ত অনুষ্ঠানটি বিশ্বে ১০০টির বেশি দেশে নির্মিত ও প্রদর্শিত হয়েছে।