‘কে হতে চায় কোটিপতি’র সঙ্গে যুক্ত হলো রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি রিয়েলেটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’ অবলম্বনে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে কে হতে চায় কোটিপতি। এই আয়োজনের সঙ্গে এবার যুক্ত হলো মুঠোফোনের প্রতিষ্ঠান রবি। আয়োজক প্রতিষ্ঠান দেশ টিভির সঙ্গে রবির একটি চুক্তি হয়েছে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর এবং রবির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) বিদ্যুৎ কুমার বসু চুক্তিতে সই করেন।