‘কেন মেঘের ছায়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার ছায়ানট মিলনায়তনে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করছে শিল্পী সানী জুবায়েরের কণ্ঠে ধারণকৃত কেন মেঘের ছায়া শিরোনামের নজরুলসংগীতের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনা অনুষ্ঠানের। অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন অধ্যাপক ফকরুল আলম। অনুষ্ঠানে শিল্পী স্বকণ্ঠে সংগীত পরিবেশন করবেন।