ফারজানা চুমকি। টেলিভিশন অভিনেত্রী। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক কর্পোরেট।অভিনয় করছি...শুধু কর্পোরেট নাটকটিতেই অভিনয় করছি। ঈদের নাটকের অনেক প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে করতে পারছি না। এ ছাড়া এসএ টিভিতে সেলিব্রিটিদের নিয়ে ‘সেলিব্রিটি গ্লিটারস’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। প্রথম দিকে করতে চাইনি। এখন বেশ ভালো সাড়া পাচ্ছি, উপভোগও করছি।সবকিছু যেভাবে সামলাই...আমি আসলে সবকিছু সামলাই না! কেবল সংসার নিয়েই আছি; অভিনয় করছি খুব কম। আমার মনে হয়, আমার সন্তানকে সময় দেওয়া বেশি জরুরি।যেমন অভিনেত্রী হতে চেয়েছিলাম...অবশ্যই অনেক অভিনয় করতে চেয়েছিলাম, বড় তারকা অভিনেত্রী হতে চেয়েছিলাম। কিন্তু মা হওয়ার পর থেকে আমার চিন্তাধারায় পরিবর্তন এসেছে। ফলে যে লক্ষ্য ছিল, সেটা হয়তো পূরণ করতে পারিনি। কিন্তু আমি এখনকার অবস্থান নিয়েই সুখী।যে চরিত্রে অভিনয় করতে চাই...কাজ করব, তবে সংখ্যায় খুব কম। তার পরও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ চরিত্রটি করতে পারলে খুব ভালো লাগত। তবে এটাও ঠিক, এই চরিত্রটিতে অভিনয় করার মতো বয়সও আর নেই! অন্যান্য নাটকের বেলায় একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। স্বামী মীর সাব্বিরের যে গুণটিতে আমি মুগ্ধ...ও খুব পরিশ্রমী এবং সৎ—এই গুণগুলো আমাকে মুগ্ধ করে।যে কাজ করে সবচেয়ে বেশি আনন্দ পাই...নির্দিষ্ট কোনো কাজ নেই। তবে বই পড়তে, মঞ্চে অভিনয় করতে কিংবা সংসার করতে ভালো লাগে। মোটকথা, এই জীবনটাই ভালো লাগে আমার।যাঁর কণ্ঠে ‘চুমকি চলেছে একা পথে’ শুনতে ভালো লাগে...হা হা হা হা! অবশ্যই খুরশীদ আলমের কণ্ঠে। আমার মনে হয় তাঁর কণ্ঠেই গানটি বেশি মানায়। আগে ছেলেরা আমাকে দেখলে গানটি গাইত; তখন খুব বিরক্ত হতাম। মনে হতো, বাবা-মা কেন এই নাম রেখেছে! তবে এখন আর তা মনে হয় না। নামটিতে কেমন ঝংকার আছে!ছেলের অভিনয় দেখে...আমার ছেলে ফারসাদ ওর বাবার সঙ্গে অভিনয় করল। কোনো জড়তা ছিল না ওর মাঝে। চিত্রনাট্যে সংলাপ ছিল না ওর, কিন্তু নিজে নিজে সংলাপ বলে দিয়েছে! মাহফুজ রহমান