‘কেবিসি’ বনাম ‘বিগ বস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চনকে বলা হয় তারকাদের তারকা। বড় মাপের এমন আরও একজন তারকা হলেন শাহরুখ খান। বিভিন্ন সময় বিগ বির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মেতেছেন কিং খানখ্যাত এই অভিনেতা। দুই তারকার লড়াই থামেনি এখনো। কৌন বনেগা ক্রোড়পতির চতুর্থ কিস্তি নিয়ে টিভি দর্শকদের সামনে ফের হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন। সনি টিভির এই অনুষ্ঠানকে টেক্কা দিতে শাহরুখ খান হাজির হচ্ছেন বিগ বস নিয়ে। বিগ বস-এর এটি চতুর্থ কিস্তি। জনপ্রিয় এই রিয়েলিটি অনুষ্ঠানটি আগামী ৩ অক্টোবর থেকে সম্প্রচারিত হবে বলে জানা গেছে। ওয়েবসাইট।