‘কেবিসি’তে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌন বনেগা ক্রোড়পতির চতুর্থ কিস্তিতে ফের সঞ্চালকের আসনে বসছেন অমিতাভ বচ্চন। এটি পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, এবারের অনুষ্ঠানে কিছু রদবদল আসছে। অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, প্রশ্নের সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১২টিতে আনা হয়েছে। প্রথম সাতটি প্রশ্নের প্রতিটি জবাবের জন্য উত্তরদাতাকে ৩০ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে জবাব দিতে না পারলে বাদ পড়বেন উত্তরদাতা। ফোনে কোনো বন্ধুর সাহায্য নেওয়ার যে সুযোগ আছে, সেখানেও পরিবর্তন আনা হয়েছে। প্রশ্নের সঠিক উত্তর বেছে নিতে আগে উত্তরদাতা পছন্দের কাউকে ফোনে বেছে নিতেন। এখন সে জায়গায় তিনজন বিশেষজ্ঞ থাকবেন। তাঁদের কাছ থেকে প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে নির্দেশনা পাবেন উত্তরদাতা। ওয়েবসাইট।