‘কেবিসি’র সঙ্গে অমিতাভের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) চতুর্থ কিস্তি নিয়ে গত বছরের শেষের দিকে ছোট পর্দা কাঁপিয়ে গেছেন অমিতাভ বচ্চন। সনি টিভির রিয়ালিটি গেম শোটি সবচেয়ে বেশি দর্শকনন্দিত অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতিতে সনি কর্তৃপক্ষ আরও উৎসাহিত হয়ে উঠেছে। তারা অমিতাভের সঙ্গে আরও দুই কিস্তির আগাম চুক্তি করে ফেলেছে। সম্প্রতি মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে লেখা এক বার্তায় অমিতাভ বচ্চন এ তথ্য জানান। আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় অনুষ্ঠান হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার-এর ভারতীয় সংস্করণ হচ্ছে কেবিসি। ২০০০ সালে কেবিসির প্রথম অনুষ্ঠানটি স্টার প্লাসে প্রদর্শিত হয়। সেই থেকে কেবিসির জনপ্রিয়তায় ভাটা পড়েনি আজও। ওয়েবসাইট।