‘কোটি টাকার প্রেম’-এর সাফল্য কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহানুর রহমান সোহানের সর্বশেষ চলচ্চিত্র পরান যায় জ্বলিয়া রে মুক্তি পেয়েছিল ঈদে। দীর্ঘ বিরতির পর আবার এই ব্যবসাসফল নির্মাতার ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম কোটি টাকার প্রেম। আগামীকাল ছবিটি মুক্তি পাবে। ছবির মুক্তি উপলক্ষে গত রোববার ঢাকা ক্লাবে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ছবির প্রযোজক শরিফুদ্দিন খান মতবিনিময় সভার আহ্বান করেন। পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘চলচ্চিত্র অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছে। আমাদের সমস্যা অনেক, কিন্তু সমাধান হয় না কোনো কিছুরই। এর পরও চলচ্চিত্রপ্রেমী প্রযোজকেরা এখনো দুই থেকে আড়াই কোটি টাকা ব্যয়ে ছবি নির্মাণ করছেন। হয়তো একসময় এটাও বন্ধ হয়ে যাবে। তাই ছবির ব্যবসায়িক সাফল্য পাওয়া জরুরি।’ কোটি টাকার প্রেম ছবি সম্পর্কে সোহান বলেন, এটি একটি প্রেমের ছবি। ছবিতে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে নায়ক ও নায়িকাকে।কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ আরও অনেকে।