'কৌন বনেগা ক্রোড়পতি'তে নতুন অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবয়স্ক এক নারী বিয়ের অনুষ্ঠান আয়োজনের ব্যবসা শুরু করেছেন। এই বয়সে নতুন করে শেখার আর কী আছে, এই ভাবনাই তাঁর মনে। ফলাফল, ব্যবসায় ধস। আর তখনই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের নতুন স্লোগান নিয়ে অমিতাভ বচ্চনের পর্দায় আগমন। ‘শেখা যদি বন্ধ করে দাও, জেতাও বন্ধ হয়ে যাবে’—এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন। আর আসছেন অমিতাভ বচ্চন। ‘শিখনা বন্ধ তো জিতনা বন্ধ’—এ বছর এটাই বলছেন অমিতাভ।
এই অনুষ্ঠানের প্রচারণামূলক ট্রেলারও তিনি পোস্ট করেছেন নিজের টুইটারে। তবে অনুষ্ঠানটি কবে থেকে দেখানো শুরু হবে, তা এখনো জানানো হয়নি। স্ক্রিন।