‘কৌন বনেগা ক্রোড়পতি’তে শত্রুঘ্ন সিনহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দির পর এবার কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান তৈরি হচ্ছে ভোজপুরি ভাষায়। আর তা দেখানো হবে মহুয়া টিভিতে। কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অমিতাভ বচ্চন। তবে ভোজপুরি ভাষার অনুষ্ঠান সঞ্চালনা করবেন আরেক বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। জানা গেছে, তিনি নিজস্ব ভঙ্গিতে এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন। কৌন বনেগা ক্রোড়পতির অন্যতম স্থপতি সিদ্ধার্থ বসু জানান, মে মাস থেকে শুরু হচ্ছে এই গেম শোর শুটিং।