‘কৌন বানেগা ক্রোড়পতি’তে সাইফ ও দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে ১৫ আগস্ট শুরু হচ্ছে গেম শো কৌন বানেগা ক্রোড়পতির পঞ্চম আসর। এবারও অমিতাভ বচ্চন থাকছেন সঞ্চালকের আসনে। আর অতিথি হিসেবে আসছেন সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘একজন চম ৎকার প্রতিযোগী, শোয়ের কাজ ঘিরে উত্তেজনা—সব মিলিয়ে পুরোনো দিনে ফিরে যাওয়া। আজকের দিনটা আজকেই শেষ, আগামীকাল নতুন আরেকটা দিন। সবাই আমাদের জন্য শুভকামনা করুন। আজ সন্ধ্যায় দ্বিতীয় পর্বে সাইফ ও দীপিকা আসছেন অতিথি হয়ে। তাঁরা আসছেন তাঁদের এবং আমার নতুন ছবি আরাকষাণ-এর প্রচারণা করতেও।’ উল্লেখ্য, এর আগে কৌন বানেগা ক্রোড়পতির দ্বিতীয় পর্বে সাইফ অতিথি হয়েছিলেন প্রীতি জিনতার সঙ্গে। আর দীপিকা এসেছিলেন গত বছর। ওয়েবসাইট।