‘ক্যাম্পাস হিরো’র প্রধান বিচারক আবদুল্লাহ আবু সায়ীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক নতুন রিয়ালিটি শোর আয়োজন করেছে চ্যানেল আই। নাম ক্যাম্পাস হিরো। আর এখানে প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল রোববার দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, অনুষ্ঠানটির উপস্থাপক শাইখ ইমতিয়াজ ও প্রযোজক অনন্যা রুমা।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অনুষ্ঠান আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো, তরুণদের মধ্যে ইতিবাচক সামাজিক পরিবর্তনে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদানের আগ্রহ তৈরি করা। আর এই অনুষ্ঠানের কাঙ্ক্ষিত দর্শক ও অংশগ্রহণকারীদের সবাই তরুণ। অনুষ্ঠানে একজন ছাত্রকে ‘ক্যাম্পাস হিরো’ উপাধিতে ভূষিত করা হবে। ২৬ পর্বের এই আয়োজনের বাছাইপর্ব শুরু হচ্ছে এ মাসেই। বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা একটি ভালো কাজের ধারণা নিয়ে ৫০০ শব্দের লেখাসহ নাম নিবন্ধন করতে পারবেন। আর তা পাঠাতে হবে ১৪ এপ্রিলের মধ্যে। পাঠানোর ঠিকানা: জিপিও বক্স নম্বর ৯৯৯৯ অথবা ই-মেইল করতে হবে [email protected] এবং নিবন্ধনের জন্য লগ অন করতে করতে হবে www.channelitv.net ঠিকানায়।