‘ক্রিকেটেইনমেন্ট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট আর বিনোদন দুটো একসঙ্গে করলে কী হয়? ক্রিনোদন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয়োজকদের চিন্তাভাবনা অন্তত সে রকমই। বাস্তবিক অর্থেই ক্রিকেট আর বিনোদন মিলিয়ে তাঁরা তৈরি করেছেন নতুন শব্দ ‘ক্রিকেটেইনমেন্ট’। আইপিএলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রীতিমতো ঢল নামতে যাচ্ছে বলিউড-তারকাদের। এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে, উপস্থাপক হিসেবে দেখা যাবে দুই পুরোনো দোস্ত শাহরুখ খান ও করণ জোহরকে। ২৩ এপ্রিল মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলের আয়োজন মাতাতে আরও থাকবেন অস্কারজয়ী এ আর রহমান, শিল্পা শেঠি, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও হূতিক রোশনের মতো তারকারা। ওয়েবসাইট।