'ক্রোমাটিক ডিলিউশান্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী মাকসুদা ইকবা​েলর ছবিগুলো দেখছেন দুই শিল্পরসিক
শিল্পী মাকসুদা ইকবা​েলর ছবিগুলো দেখছেন দুই শিল্পরসিক

শিল্পী মাকসুদা ইকবাল নাম করেছেন তাঁর বিমূর্ত রঙিন কম্পোজিশনের জন্য। প্রায়ই তিনি বিশাল ক্যানভাসে কাজ করেন, যেখানে ছড়িয়ে দেওয়া উজ্জ্বল রঙের চমৎকার ব্যবহার থাকে। এই ব্যতিক্রমী বিন্যাস নিয়েই গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে তাঁর একক চিত্র প্রদর্শনী ‘ক্রোমাটিক ডিলিউশান্স’। যেখানে স্থান পেয়েছে তাঁর বেশ কিছু শক্তিশালী নন-ফিগারেটিভ চিত্রকর্ম।
গেল শনিবার সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে মাকসুদা ইকবালের একক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এবং ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
প্রদর্শনীতে মোট ২৬টি তৈলচিত্র আছে। প্রদর্শনী চলবে ২১ নভেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।