‘খুনি’ চরিত্রে মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা আনিসুর রহমান মিলনকে প্রায় সব নাটকেই কেন্দ্রীয় ভূমিকায় দেখা যায়। তবে এবারের ঈদে তাঁকে একটি নাটকে দেখা যাবে ব্যতিক্রমী ভূমিকায়। ‘রাত ১০টা ৪০ মিনিট’ নামের এ বিশেষ নাটকে মিলন অভিনয় করবেন একজন ভয়ংকর খুনির চরিত্রে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এ নাটকে তিনি কেবল একটি দৃশ্যেই অভিনয় করেছেন। সম্প্রতি মানিকগঞ্জে গিয়ে মিলন এ দৃশ্যটির শুটিং সম্পন্ন করেছেন।এ ব্যাপারে মিলন বলেন, ‘কখনো কখনো নাটকে একটি দৃশ্য নয়, একটি সংলাপও নাটকের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এতে করে সে দৃশ্য বা সংলাপের অভিনয়শিল্পীও অন্য সবার চেয়ে আলাদা হয়ে ওঠে। নাটকটিতে অভিনয় করতে পেরে খুবই ভালো লেগেছে।’আশরাফুল চঞ্চলের রচনা ও পরিচালনায় এ নাটকটিতে অন্যান্যের মধ্যে অভিনয় করছেন আবুল হায়াত, সাবেরী আলম, গাজী রাকায়েত, মানস বন্দ্যোপাধ্যায়, পরেশ আচার্য, দিলীপ চক্রবর্তী প্রমুখ।