‘খুব ক্লাস ফাঁকি দিতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনা। জনপ্রিয় সংগীতশিল্পী। আজ গাইবেন ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে।অ্যালবাম নিয়ে ব্যস্ততা...অ্যালবাম নিয়ে এখন খুব একটা ব্যস্ততা নেই। নজরুলসংগীতের একটি অ্যালবামের কাজ ধীরেসুস্থে করছি। তবে ব্যস্ত সময় যাচ্ছে প্লে-ব্যাক আর বিজ্ঞাপনের জিঙ্গেলে।যে সময়ের কথা বেশি মনে পড়ে...স্কুলে পড়ার দিনগুলোর কথা খুব মনে পড়ে। ক্লাসে ভালো ছাত্রী ছিলাম না কখনোই। বন্ধুরা মিলে খুব ক্লাস ফাঁকি দিতাম। ভাববেন না আবার ক্লাস ফাঁকি দিয়ে বাইরে চলে যেতাম। স্কুলের মধ্যেই থাকতাম, শুধু টিচারদের চোখের আড়ালে।এই মুহূর্তে যে গানটি মাথায় ঘুরছে...হুম্ম... পদ্মপাতার জল ছবির গান ‘ভেবেছিলাম এই আমি, দেব না ধরা দুটি চোখে’।আমার সবচেয়ে বড় শক্তি...আমার পরিবারই আমার বড় শক্তি। বড় প্রেরণা।যে গানটি এখন মনের কথা বলে...‘মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না/ ময়ূর পেখম তোলে ধিম তা না দে রে না’।প্রথম শেখা গান...রবীন্দ্রনাথের ‘আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে’। সংগীতশিল্পী হিসেবে আমি যতটা তৃপ্ত...তৃপ্ত না, অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি এখনো।তোমায় গান শোনাব বলে...আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে নিজের গাওয়া গানগুলোর সঙ্গে নজরুলসংগীত আর পুরোনো দিনের বাংলা গান শোনাব।  সিদ্ধার্থ মজুমদার