‘খেলে হাম জি জান সে’ দেখে মুগ্ধ আদভানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলে হাম জি জান সে ছবি দেখে মুগ্ধ হয়েছেন ভারতের বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনকে নিয়ে ছবিটি তৈরি করেছেন আশুতোষ গোয়াড়িকর। মুম্বাইয়ে আদভানির জন্য সম্প্রতি ছবিটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি দেখে সাংবাদিকদের কাছে আদভানি বললেন, দারুণ ছবি! চট্টগ্রামের স্বাধীনতা আন্দোলন যেভাবে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে, তা অনন্য। আদভানির এই প্রশংসা শুনে গর্বিত আশুতোষ গোয়াড়িকর। ওই বিশেষ প্রদর্শনীতে অবশ্য তিনি থাকতে পারেননি।৪ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। সূর্যসেনের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন।