‘খোঁজ’ এবার দেশের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সপ্তাহে ঢাকাসহ সারা দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে খোঁজ—দ্য সার্চ। এক সপ্তাহ শেষ না হতেই প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস থেকে জানানো হয়েছে, আগামী জুন মাসে মালয়েশিয়া, দোহা, সিঙ্গাপুর ও দুবাইয়ে মুক্তি দেওয়া হবে ছবিটি। এরপর লন্ডন ও ইতালিতে।ছবির প্রযোজক ও নায়ক অনন্ত জানান, খোঁজ—দ্য সার্চ ছবির লভ্যাংশের ১০ ভাগ দুস্থ শিল্পীদের সাহায্যার্থে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছবির ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে অনন্ত জানান, তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে যাচ্ছেন। কাছ থেকে দর্শকদের অনুভূতি বোঝার চেষ্টা করছেন। সব মিলিয়ে তিনি খুবই আশাবাদী।