‘খ্যাতির বিড়ম্বনা’ নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খ্যাতির বিড়ম্বনা নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে বিবর্তন যশোর এম এম কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত সাত দিনব্যাপী নাট্যকর্মশালা শেষ হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজের ছাত্র মিলনায়তনে বর্ষাবরণ ও নাট্যকর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় অংশ নেওয়া ১৫ জন নতুন নাট্যকর্মী খ্যাতির বিড়ম্বনায় অভিনয় করেন। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান। নাটক মঞ্চস্থের আগে তাকদিরুল গনি মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’ ও ‘বঙ্গভাষা’ এবং কামরুল হাসান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ আবৃত্তি করেন।