সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা ছবির জন্য ফেরদৌস আর পপি দুজনই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ফেরদৌস ও পপি আবার একসঙ্গে অভিনয় করছেন। তাঁদের এবারের ছবি চার অক্ষরের ভালোবাসা। পরিচালক মোহাম্মদ জাকির খান।
ফেরদৌস বললেন, ‘চার অক্ষরের ভালোবাসা পপির সঙ্গে আমার সপ্তম ছবি। আমরা একসঙ্গে কম ছবি করেছি ঠিকই, কিন্তু যে কয়টি করেছি, সব কটি ছবিই ব্যবসায়িকভাবে সফল হয়েছে, নয়তো আলোচিত হয়েছে কিংবা গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছে। চার অক্ষরের ভালোবাসা একটু অন্য রকম ছবি। এখন পুরোদমে ছবিটির শুটিং চলছে।’ চার অক্ষরের ভালোবাসা ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।