‘গজল আমার প্রথম প্রেম’—হরিহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচতারা হোটেলের ভারী কাঠের দরজা খানিকটা ভেজানো। ওপাশ থেকে ভেসে এল গজলের গুন গুন শব্দ। ভেতরে ঢুকতেই আকর্ণবিস্তৃত হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী হরিহরণ। মেঝেতে বসে আছেন গানের খাতা খুলে। কথা শুরু হলো ওই অবস্থায়ই।পার্থ সরকারপ্রথমবার বাংলাদেশে এলেন, কেমন লাগছে?অসাধারণ। মানুষগুলো অত্যন্ত ভালো। এবারই প্রথম এসেছি এখানে। কিন্তু মনে হচ্ছে, সবাই যেন কত আপন। সবাই খোলা দিলের। আরও ভালো লেগেছে এখানকার পোশাক। আজ (১ এপ্রিল) আড়ংয়ে গিয়েছিলাম। কুর্তা, টুপিসহ আরও অনেক কিছু কিনেছি। এই কুর্তাটাও ওখান থেকেই কেনা (গায়ের লাল কুর্তার দিকে ইঙ্গিত করে)। খাবার যেকোনো ভোজনরসিকের মুখে জল আনার জন্য যথেষ্ট। গতকাল (৩১ মার্চ) রুনা লায়লার বাসায় খাওয়া কাচ্চি বিরিয়ানির স্বাদ ভুলতে বহু দিন লাগবে।রুনা লায়লার বাসায় কেমন লাগল সবকিছু? রুনা লায়লার সঙ্গে আমার পরিচয় মুম্বাইয়ে। সেখান থেকেই বন্ধুত্ব। সেই সূত্রেই এবার ওর বাসায় যাওয়া। বাংলাদেশের অনেক নামী-দামি শিল্পী ওখানে ছিলেন। একেকজন যা গাইলেন! আমার তো রাতে আসতেই ইচ্ছে করছিল না। আজ কনসার্ট না থাকলে হয়তো সারা রাত তাঁদের গান শুনতাম, শোনাতাম।প্লেব্যাক দিয়ে জনপ্রিয়তা, পুরস্কারও পেয়েছেন প্রচুর। গজল, ফিউশনও গাইছেন। নিজের ভালো লাগা কোনটা? সব গানই আমার ভালো লাগা, আমার সৃষ্টি। তবে গজল আমার জীবন-মরণ। গজলের জন্য আমি আমার জীবনের অনেকগুলো বছর দিয়ে দিয়েছি। এমনও দিন গেছে, যখন আমি দিনে ৯-১০ ঘণ্টা করে রেওয়াজ করতাম। গজল গাইব বলে কেরালার ছেলে হয়ে উর্দু শিখেছি। আমার উর্দু উচ্চারণ শুনে উর্দুর জন্মভূমি লক্ষ্নৌর লোকজনও অবাক না হয়ে পারে না।আপনার গায়কী তো একদমই ভিন্ন রকমের। শুরুতে সমস্যা হয়নি প্লেব্যাক করতে গিয়ে?হয়নি আবার! প্রথম দিকে তো কেউ আমাকে নিয়ে কাজ করার সাহসই করত না। তাই বলে আমার কোমল গলা, আলাদা গায়কী আমি বদলাইনি। আমার কণ্ঠকে আমি প্রতিষ্ঠিত করে তবেই ছেড়েছি। অনেক কষ্ট করতে হয়েছে, সময় লেগেছে। কিন্তু করেছি। গজলশিল্পী গাইতে পারে না, এমন কিছু আছে নাকি?নিজেকে গজলশিল্পী পরিচয় দিতে খুব গর্ববোধ করেন?অবশ্যই। এটা আমার অহংকার। আমার প্রথম প্রেম। কী নেই গজলে? কাব্য, রিদম, কর্ড, হারমোনি, রাগ, সারগাম, ঠুমরি—সব আছে। সংগীতের পরিপূর্ণ একটা চরিত্রের নাম গজল। গজল হচ্ছে নরম মাটির বলের মতো। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে একে গড়তে পারবেন। এই স্বাধীনতা গজলে আছে।আপনার সুপারডুপার হিট গজলের অ্যালবামের সংখ্যাও তো কম নয়। রিফ্লেকশন, গুলফাম, হাজির থেকে হালের কাশ। তবে এর মধ্যে ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে করা হাজির অ্যালবামটিকে নিশ্চয়ই আলাদা একটা জায়গা দেবেন আপনি...জাকির ভাই হচ্ছেন সেই মানুষ, যিনি তবলা শুধু বাজান না, গাইতেও পারেন তবলা দিয়েই। সবাই তবলা দিয়ে গাইতে পারে না। আমাদের দুজনের মধ্যে যে রসায়ন কাজ করে, তা ভাষায় বলা সম্ভব নয়। ইচ্ছে আছে হাজির টু করার। কিন্তু মন বলছে, এখনো সময় হয়নি। মনে হলেই দুম করে জাকির ভাইকে ডেকে বসে যাব।লেসলি লুইসের সঙ্গে কলোনিয়াল ব্রাদারস আপনার জীবনের অন্যতম সেরা হিট। এর আগে আর কোনো ভারতীয় শিল্পী এমটিভিতে এত জনপ্রিয়তা পাননি। পুরস্কার তো দূরের কথা। ওই অ্যালবামটিই আমাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। এমটিভির পুরস্কার পেয়েছি। ও রকম কিছু না হলে হয়তো এভাবে দেশে দেশে ঘুরে গান গাইতে ডাকত না।ওই যে বললাম, নিজের স্টাইলটাকে প্রতিষ্ঠিত করেছি। ফিউশনে তারই প্রতিফলন। ফিউশন নিয়ে কাজ করতে আমার খুব মজা লাগে। দুটো আলাদা ধরনের সংগীতকে একসঙ্গে করলেই একেবারে ভিন্ন ধরনের কিছু হয়ে যাচ্ছে। সংগীত আসলে উপস্থাপনের ব্যাপার। কে কীভাবে গাইল, উপস্থাপন করল, এটাই বড় কথা।এ আর রহমানের প্রথম চলচ্চিত্র রোযা থেকে শুরু করে হালের গুরু, অধিকাংশ চলচ্চিত্রেই তাঁর সঙ্গে গান করেছেন আপনি। তখনকার আর এখনকার এ আর রহমানের মধ্যে কী পার্থক্য?ওজন খানিকটা বেড়েছে। (বলেই অট্টহাসি) হা..হা..হা...। মানুষ হিসেবে একই রকম আছে। তবে এখন ব্যস্ততা বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে। সবচেয়ে বেশি টের পাই ওর সংগীত আয়োজনের বহুমাত্রিকতা। অন্য রকম প্রতিভা এ আর রহমান।৫৪ বছরের জীবনে ৩৩ বছর ধরে গান গেয়ে যাচ্ছেন। ভবিষ্যত্ পরিকল্পনা কী?সামনে নিজের একটা প্রযোজনা প্রতিষ্ঠান দেব। নাম ঠিক করেছি ইন দ্য মিক্স। বছরে ওখান থেকে দুটো অ্যালবাম বের করব। আর আমি সবকিছুতে মনকে প্রাধান্য দিই। আর কত বছর গান গাইতে পারব, তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, কত দিন গাইতে ইচ্ছে করবে।হাসতে হাসতে দিন কেটে যাচ্ছে। ভালোমন্দ যা-ই হোক না কেন, আমি হাসতে কার্পণ্য করি না। বি হ্যাপি অল টাইম। হা...হা...হা...।