‘গর্ব’ শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত কর্মীদের নিয়ে গানের প্রতিযোগিতা ‘গর্ব ২০১২’ শুরু হচ্ছে আজ। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিজিএমইএ, আয়োজন করছে মাত্রা। মাত্রার ব্যবস্থাপনা অংশীদার আফজাল হোসেন জানান, আজ শনিবার প্রাথমিক বাছাই হবে ঢাকার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে। এরপর ৬ জানুয়ারি নারায়ণগঞ্জে ফতুল্লার সারা কমিউনিটি সেন্টারে, ৭ জানুয়ারি গাজীপুর বঙ্গতাজ কমিউনিটি সেন্টারে, ৮ জানুয়ারি সাভার পলাশবাড়িতে, ভালকান হলে এবং ১০ জানুয়ারি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে।