‘গর্ভধারিণী’ নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমরেশ মজুমদারের গর্ভধারিণী উপন্যাস নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক। উপন্যাসের নামেই নাটকের নামগর্ভধারিণী। আর এটি আজ থেকে প্রচারিত হবে চ্যানেল ওয়ানে। সমরেশ মজুমদার বাংলাদেশের প্রেক্ষাপট মাথায় রেখে নিজেই চিত্রনাট্য করে দিয়েছেন। মূল উপন্যাসের রাজনীতির বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে এসেছে সামাজিক আন্দোলন হিসেবে। উপন্যাসে নাটকের চার চরিত্র পড়াশোনা করত প্রেসিডেন্সি কলেজে। আর নাটকে তারা বুয়েটের ছাত্রছাত্রী। তবে ধারাবাহিকটির পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, গল্পের পটভূমি থেকে চরিত্রগুলোর নাম পর্যন্ত সব একই রকম থাকছে। নাটকের প্রধান চারটি চরিত্রে অভিনয় করছেন হিল্লোল, শুভ, সজল ও তিশা।শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘আমি তিন বছর আগে সমরেশ মজুমদারের কাছ থেকে চিত্রনাট্য এনেছিলাম। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে কাজটা করতে একটু দেরি হয়ে গেল।’গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ধারাবাহিকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ানের অর্থ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল কাসেম, প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়ন্তীর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার পাঠান, নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। নাটকে জয়ীতা চরিত্রে অভিনয় করছেন তিশা। তিনি বলেন, ‘চরিত্রটি একটু জটিল। আমি একে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি।’