'গলিত আইসক্রিম' ১২ হাজার ডলারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইগি আজালিয়া
ইগি আজালিয়া

পয়সা খরচ করে কে কিনবে গলে যাওয়া আইসক্রিম? অথচ এ জিনিসের জন্যই ১২ হাজার মার্কিন ডলার খরচ করলেন অস্ট্রেলিয়ান সংগীততারকা ইগি আজালিয়া। কারণ আইসক্রিমটা ছিল ফ্রেমে বাঁধা।

আসলে এটি একটি গলিত আইসক্রিমের চিত্রকর্ম। জার্মান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী সিমন রোজেনবাওয়েরের তৈরি পপ আর্ট ‘পপসিকল’। সিমন জানান, গত মাসে এম কনটেমপোরারি গ্যালারির পাশ থেকে হেঁটে যাওয়ার সময় ইগির নজরে পড়ে ৬৩ ইঞ্চি ওই চিত্রকর্মটি। তখনই তিনি সেটি কিনতে চান। ও রকম মোট তিনিটি শিল্পকর্ম তৈরি করেছেন সিমনের। প্রথমটিই লুফে নিলেন ইগি।
ইতিমধ্যে ইগির কাছে পৌঁছে গেছে ‘লাইক আইস ইন দ্য সানশাইন ২ (এলএ)’ নামের ওই চিত্রকর্ম। ভক্তদের সেটা জানাতে ভোলেননি তিনি। টুইট করে সবাইকে দেখিয়েছেন নিজের ঘরের দেয়ালে ঝোলানো নতুন শিল্পকর্ম। টিএমজি।