‘গহীনে শব্দ’ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠেয় থার্ড ওয়ার্ল্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে বাংলাদেশের গহীনে শব্দ। ২২ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ছবিটির পরিচালক খালিদ মাহমুদ মিঠু এবং প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে আমন্ত্রণ জানানো হয়েছে।খালিদ মাহমুদ মিঠু জানান, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব কমিটির পরিচালক টেড ইউনার্স এক চিঠির মাধ্যমে গত শনিবার এই পুরস্কারের খবর তাঁকে জানিয়েছেন।পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘অনেক নিরাশার মধ্যে কিছু কিছু আশা আমাদের বাঁচতে শেখায়। এ অর্জন শুধু আমার একার নয়, ইমপ্রেস টেলিফিল্ম, ছবির শিল্পী ও কলাকুশলী—সবার।’