‘গহীনে শব্দ’ পুরস্কৃত হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার ওকানাগান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে বাংলাদেশের খালেদ মাহমুদ মিঠুর পরিচালনায় নির্মিত গহীনে শব্দ ছবিটি পুরস্কার লাভ করেছে। ২৬ জুলাই পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে ছবির নির্মাতা মিঠু জানিয়েছেন। জানা গেছে, নির্মাতা ছয় মাস আগে ছবিটি এই উৎসবের জন্য পাঠিয়েছিলেন। দেড় মাস আগে তাঁকে জানানো হয়, ছবিটি মনোনয়ন পেয়েছে। ১৮ জুলাই থেকে উৎসব শুরু হয় এবং ২৫ জুলাই উৎসব শেষে ২৬ জুলাই চূড়ান্তভাবে বিজয়ীর নাম উল্লেখ করা হয়। গহীনে শব্দ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।