'গান ছাড়া আমি অচল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে তাঁর। দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতাসদস্য। আজ দেশ টিভিতে ‘বেজে উঠুক গানে’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি

বেজে উঠুক গানে...
প্রয়াত কবি, শিল্পী, সাংবাদিক সঞ্জীব চৌধুরীর আজ জন্মদিন। বড়দিন উপলক্ষে তো বটেই, পাশাপাশি তাঁকে স্মরণ করে অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। আমরা সঞ্জীব চৌধুরীর গান করব। থাকবে দলছুটের গানও। আমার সঙ্গে আরও গান করবেন জয় ও পারভেজ। গানের ক্ষেত্রে তাঁরা সঞ্জীব চৌধুরীকে অনুসরণ করছেন।
সঞ্জীব চৌধুরীকে নিয়ে যত ভাবনা...
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার ‘সঞ্জীব উৎসব’ করা সম্ভব হচ্ছে না। তবে দিনের একটা সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ‘সঞ্জীব চৌধুরী বৃত্তি’ প্রদান কার্যক্রমে অংশ নেব।
তোমায় ছাড়া দিনে-রাতে...
আমার জীবনে তিনজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ। এঁরা হলেন আমার মা-বাবা আর সঞ্জীব চৌধুরী। তাঁরা নানাভাবে আমার জীবনে প্রভাব বিস্তার করেছেন। দিনে-রাতে এই তিনজন মানুষকেই বেশি মনে পড়ে।
গান ছাড়া আমি...
গান ছাড়া আমি অচল। কেউ আমাকে এক পয়সারও দাম দেবে না। আত্মা ছাড়া দেহ যেমন, গান ছাড়াও আমি তেমন। তবে গান কিন্তু পেশাও বটে। বেঁচে থাকার অবলম্বন।
এই মুহুর্তে পেশা হিসেবে গান ...
এখনকার যে রাজনৈতিক অবস্থা, তাতে শিল্পীদের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়ছে। মানুষ তাঁদের প্রাত্যহিক সব চাহিদা মেটানোর পর বিনোদনের খোরাক চায়। এখন তো মানুষের টিকে থাকাটাই অনেক কষ্টের ব্যাপার। এ অবস্থায় কে গান শুনবে?
চলচ্চিত্রের গানে আমি...
সর্বশেষ হাসিবুর রেজা কল্লোলের সত্তা ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছি। এরপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি ছবির গান করেছি।
অ্যালবাম ভাবনা...
বিভিন্ন সময়ে গাওয়া আমার গানগুলো নতুন সংগীতায়োজনে অ্যালবাম আকারে প্রকাশ করার কাজ করছি।
আমাদের সংসার...
সবকিছু ঠিকঠাকভাবে চলছে। আমরা ভালো আছি।
বিনোদন প্রতিবেদক