‘গান্ধারীর আবেদন’ ও ‘নিষ্কৃতি’
কবিগুরুর বয়স তখনো ৪০ পার হয়নি, মহাভারত আখ্যান থেকে এক অসাধারণ জীবন ঘষে আগুন তুলে এনে তাঁর কাহিনিকাব্যে যুক্ত করলেন। সত্য, ন্যায়ের প্রতিষ্ঠা করলেন সব মানুষ ও সর্বকালের জন্য। রচনা করলেন গান্ধারীর আবেদন। গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এটি পরিবেশন করে কণ্ঠশীলন।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে কণ্ঠশীলনের নতুন এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। এতে অংশ নিয়েছেন এনায়েত কাজল, জহিরুল হক খান, ইলা রহমান, রাজিয়া সুলতানা, ওমর ফারুক, সোনিকা ইসলাম ও মারুফ সিদ্দিকী।অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় জহিরুল হক খানের নির্দেশনায় ‘নিষ্কৃতি’। নিষ্কৃতি কবির এক দীর্ঘ কবিতা; জগৎ জুড়ে স্বার্থান্বেষীদের মুখোশ উন্মোচনের কাব্য। এতে অংশ নেন রইস উল ইসলাম, নাদিমুল ইসলাম, শিরিন ইসলাম, নরোত্তম হালদার, ওমর ফারুক, নাসিমা আক্তার ও মাসুমা ইসলাম।অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন অধ্যাপক নূরুল আনোয়ার।