'গাহি মানুষের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে গাহি মানুষের গান গীতিনাটে সংগীত পরিবেশন করেন শিল্পীরা  ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে গাহি মানুষের গান গীতিনাটে সংগীত পরিবেশন করেন শিল্পীরা ছবি: প্রথম আলো

জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিহত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে গীতিনাট্য পরিবেশনের উগ্যোগ নিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গাহি মানুষের গান নামের এই বিশেষ গীতিনাট্য পরিবেশনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সংগীত ও নৃত্য মান উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় সারা দেশে এ অনুষ্ঠান করা হচ্ছে। এই গীতিনাট্যে গানে গানে জঙ্গিবাদের স্বরূপ তুলে ধরা হয়েছে। সারা দেশে ৪৯টি জেলায় ও ৮০টি উপজেলায় এ গীতিনাট্য পরিবেশন করা হবে। গীতিনাট্য রচনা ও সুর সংযোজন করেছেন মাহমুদ সেলিম। এতে অংশ নেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীরা।
গতকাল অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, বর্তমানে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের প্রতিহত করা সংস্কৃতিকর্মীদের বিশেষ দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকে মানুষের গান নিয়ে গাহি মানুষের গান গীতিনাট্যটি পরিবেশন করা হচ্ছে।