‘গাড়িমুক্ত’ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনিতে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ আর রহমানের কনসার্ট। অনুষ্ঠানটি এরই মধ্যে ‘গাড়িমুক্ত’ ঘোষণা করা হয়েছে। আয়োজকেরা আশা করছেন, কনসার্টে প্রায় ৭০ হাজার দর্শকের সমাগম ঘটবে। এতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের আক্কেলগুড়ুম। একসঙ্গে এত মানুষের আগমনে নগরে বড় ধরনের যানজট লেগে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ জন্য ওই অনুষ্ঠানকে ‘গাড়িমুক্ত’ ঘোষণা করতে আয়োজকদের অনুরোধ করেন পুলিশ কর্মকর্তারা।