'গুড মর্নিং বাংলাদেশ'-এর ১৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও ৮৯.২ এফএম-এর নিয়মিত অনুষ্ঠান ‘গুড মর্নিং বাংলাদেশ’। কমেডিয়ান নাভীদ মাহবুব উপস্থাপনা করেন এটি। আজ এ অনুষ্ঠানের ১৫০তম পর্ব প্রচারিত হবে। ২০১৫ সালের ৪ অক্টোবর শুরু হয়েছিল অনুষ্ঠানের যাত্রা। ১৫০তম পর্ব প্রচারের আগে গতকাল বুধবার নাভীদ মাহবুব বলেন, ‘শ্রোতাদের অনেক ধন্যবাদ। তাঁরা আমাদের সঙ্গে আছেন। আজকের শোর মাধ্যমে শ্রোতাদের আমরা কিছু উপহার দেব। তাঁদের সঙ্গে সরাসরি কথাও বলব। নিয়মিত আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হচ্ছি অনুষ্ঠানে। তাতে সাড়াও পাচ্ছি।’
‘গুড মর্নিং বাংলাদেশ’ রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শোনা যায় এবিসি রেডিও ৮৯.২ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করেন কায়নাত খান।