‘গুপী গাইন বাঘা বাইন’ এবারে অ্যানিমেশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিৎ রায়ের তুমুল জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘গুপী গাইন বাঘা বাইন’ অবলম্বনে অ্যানিমেটেড হিন্দি চলচ্চিত্র তৈরি করেছেন বলিউডের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাশ। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার সহায়তায় নির্মিত ছবিটির নাম রাখা হয়েছে ‘গুপী গাওয়াইয়া বাঘা বাজাইয়া’।এ প্রসঙ্গে নন্দিতা দাশের উদ্ধৃতি দিয়ে স্ক্রিন ইন্ডিয়া জানিয়েছে, ‘চমৎকার একটি অ্যানিমেটেড ছবি তৈরি করেছি আমরা। আমার বিশ্বাস, ভারতের অ্যানিমেটেড ছবির জগতে ভালো একটি প্রভাব ফেলবে “গুপী গাওয়াইয়া বাঘা বাজাইয়া”। সত্যজিৎ রায়ের “গুপী গাইন বাঘা বাইন” ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে।’দাদা উপেন্দ্র কিশোর রায়ের গল্প অবলম্বনে ১৯৬৯ সালে ‘গুপী গাইন বাঘা বাইন’ নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। অনেকের মতে, ছেলে সন্দীপ রায়ের উৎসাহে ছবি নির্মাণে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। মুক্তির পর শিশুদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় ছবিটি।উল্লেখ্য, এর আগে হিন্দি, উর্দু ও গুজরাটি ভাষায় রাজনৈতিক থ্রিলারধর্মী ‘ফিরাক’ ছবি পরিচালনা করেছিলেন নন্দিতা দাশ। ২০০২ সালে সংঘটিত গুজরাট দাঙ্গার বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।