'গুপী বাঘা ফিরে এলো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর স্কলাস্টিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চস্থ করল সন্দীপ রায়ের গুপী বাঘা ফিরে এলো। বিদ্যালয়ের এস টি এম মিলনায়তনে ২০ ও ২১ মার্চ পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ নাটকে অংশ নেয়। তাদের চমৎকার অভিনয় দর্শকদের কাছে উপভোগ্য হয়ে ওঠে। নাটকে সহযোগিতা করে বিদ্যালয়ের ‘আর্ট ও হ্যান্ডওয়ার্ক ক্লাব’, ‘মিউজিক ক্লাব’ এবং ‘ড্রামা ক্লাবের সদস্যরা’।
প্রথম দিনের মঞ্চায়নে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন এবং পরের দিনের মঞ্চায়নের প্রধান অতিথি ছিলেন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ ফারাহ এস আহমেদ। বিজ্ঞপ্তি।