'গেম অব থ্রোনস'-এ এড শিরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিইসি উইলিয়ামসের জন্য সুখবর বটে! নিজের অভিনীত ধারাবাহিকে অতিথি চরিত্র করবেন মিইসির প্রিয় শিল্পী এড শিরান। জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’–এর সপ্তম মৌসুমে দেখা যাবে এডকে। আগামী ১৬ জুলাই শুরু হচ্ছে ধারাবাহিকটির সপ্তম মৌসুম।
টেক্সাসে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে খবরটি ঘোষণা করেন নির্মাতা ডেভিড বেনিওফ ও ড্যান ওয়াইস। এড খবরের সত্যতা নিশ্চিত করেছেন। অবশ্য এটি এখনো নিশ্চিত নয়, তিনি কোন চরিত্রটি করছেন। উৎসবে ছিলেন ধারাবাহিকের দুজন অভিনয়শিল্পী মিইসি উইলিয়ামস ও সোফি টার্নার। মনে করা হচ্ছে, মিইসিকে চমকে দেওয়ার জন্য এটি করা হয়েছে। কারণ, মিইসি এডের দারুণ ভক্ত।
এড অবশ্য এই ধারাবাহিকে প্রথম অতিথি চরিত্রে করছেন না, এর আগেও এড মিউজিক্যাল কেমিও করেছেন। ডেভিড বলেন, ধারাবাহিকটির অষ্টম মৌসুম হবে। তবে মাত্র ছয়টি পর্ব থাকবে সেখানে। বিবিসি