'গেম অব থ্রোনস'-এর সংগীত নিয়ে লাইভ কনসার্ট

গত জুনে জনপ্রিয় ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ মৌসুম শেষ হয়ছে। এরই মধ্যে ভক্তরা পরবর্তী মৌসুমের জন্য হাঁসফাঁস করছেন। যে ভক্তরা পরবর্তী মৌসুমের জন্য অপেক্ষা করতে পারছেন না, তাঁদের জন্য সুখবর আছে। আগামী সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে বসছে ‘গেইম অব থ্রোনস’-এর সংগীত নিয়ে সরাসরি কনসার্ট।
আগামী সোমবার পুরো অর্কেস্ট্রা ক্যালিফোর্নিয়ার হলিউড প্লেডিয়াম থিয়েটারে সংগীত পরিবেশনা করবে। অনুষ্ঠানটিতে আকর্ষণীয় প্রদর্শনীও থাকবে। দর্শনার্থীরা ‘আয়রন থ্রোন’ দেখতে পারবেন, ‘হল অব ফেইস’-এ ঘুরতে পারবেন, দেখতে পারবেন সাম্প্রতিক মৌসুমের জন্য তৈরি করা পোশাক এবং পরখ করতে পারবেন আরিয়া স্টার্কের ধারালো চিকন তরবারি।
গত মাসে এইচবিও ঘোষণা দেয়, অষ্টম মৌসুমের মধ্য দিয়ে তাঁরা ধারাবাহিকটি শেষ করবে। সপ্তম মৌসুম নিয়ে গ্রীষ্মকালের আগে আর ফিরে আসছে না ‘গেম অব থ্রোনস’।
হিন্দুস্তান টাইমস