'গেম অব থ্রোনস' আসছে..
অবশেষে বুঝি অপেক্ষা ফুরাল ‘গেম অব থ্রোনস’ ভক্তদের। আগামী ১৬ জুলাই মার্কিন টিভি চ্যানেল এইচবিওর পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকের সপ্তম মৌসুম। ইউটিউবে প্রকাশিত টিজার থেকে জানা গেল তথ্যটি।
গতকাল ‘গেম অব থ্রোনস’ এর ইউটিউব চ্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে এ মৌসুমের একটি টিজার ছাড়া হয়। সেখানে জন স্নো বলছেন, শুধু একটি যুদ্ধই আছে, যার ওপর অনেক কিছু নির্ভর করছে। আসছে সে মহাযুদ্ধ এবং এই মৌসুমেই।
‘গেম অব থ্রোনস’ এর টিজার ড্রাগনের কিছু গ্রাফিকস এবং নির্দিষ্ট কিছু সংলাপ দিয়ে বানানো হয়েছে। সপ্তম মৌসুমের অনেক দৃশ্য শুটিং করা হয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, স্পেন ও উত্তর আয়ারল্যান্ডে। অষ্টম মৌসুম শেষে ‘গেম অব থ্রোনস’ ধারবাহিক শেষ হবে।
মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিক। গত বছরও পঞ্চমবারের মতো এই ধারাবাহিক ‘মোস্ট পাইরেটেড শো’ হিসেবে এক নম্বরে ছিল। বিবিসি ও দ্য গার্ডিয়ান